স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩১, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩২, ২৯ জুলাই ২০২৬

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

ছবি: সংগৃহীত

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেওয়ার সময় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলেও তার খরচও সরকার বহন করবে। পাশাপাশি সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ১০০ কোটি টাকার তহবিল: ফখরুল

তিনি আরও জানান, বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়