৫ আগস্ট নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কোনো নির্দেশনা নয়; বরং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থারই অংশ।১৫:০৩ ৩ আগস্ট ২০২৬
বরিশালে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, দগ্ধ ৩
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।১৪:৪০ ৩ আগস্ট ২০২৬
পরিচ্ছন্ন দেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।১৪:১৯ ৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, যারা পাবেন না
তবে স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ ও উদ্ধার, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, সমুদ্রবন্দর, বিমানবন্দর, রেলপথ, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বসূচি অনুযায়ী তারা কর্মস্থলে উপস্থিত থাকবেন।১৩:৫১ ৩ আগস্ট ২০২৬
চালুর ২৪ ঘণ্টার মধ্যেই গুগল আর্থ থেকে সরানো হলো ‘ন্যানো বানানা–২’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গুগল জানায়, নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে মানুষ গুগল আর্থের ওপর আস্থা রাখে। কিন্তু কিছু ব্যবহারকারী নীতিমালাবিরোধীভাবে ভুয়া স্ক্রিনশট তৈরি ও প্রচার করছিলেন। তাই আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সুবিধা বন্ধ রাখা হয়েছে।১৩:২৬ ৩ আগস্ট ২০২৬
১৫ টাকা কেজি দরে চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী
এতে আরও বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির উন্নয়নের লক্ষ্যে বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।১৩:০৮ ৩ আগস্ট ২০২৬
নিজ এলাকাতেই করা যাবে এনআইডি সংশোধন
তিনি বলেন, এনআইডি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে কমিশন একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) সেবা পুরোপুরি অনলাইনে চালুর প্রস্তাব রয়েছে। এ সেবা গ্রহণে নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।১২:৩৩ ৩ আগস্ট ২০২৬
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করেন। একই সঙ্গে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।১১:৫৩ ৩ আগস্ট ২০২৬
বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।১১:১৩ ৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সোমবার, চুক্তির আশা ট্রাম্পের
তিনি আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য, দেশগুলো তাকে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার পথে এগিয়ে যেতে অনুরোধ করেছে।১০:৩৮ ৩ আগস্ট ২০২৬
চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার বারকো
চেলসির সঙ্গে ২০৩৩ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন বারকো। ব্লুকো মালিকানাধীন চেলসি ও স্ট্রাসবুর্গের মধ্যে খেলোয়াড় বিনিময়ের ধারাবাহিকতায় সর্বশেষ এই স্থানান্তর সম্পন্ন হলো।১০:০৮ ৩ আগস্ট ২০২৬
আমার জীবন নিয়ে উপদেশ দিতে আসবেন না, ক্ষোভ বাঁধনের
এরপর তিনি জানান, গুলশানের চামেলি চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে গল্পটি ভালো লাগার পাশাপাশি পুরো দলের সম্মান ও সহযোগিতাই তাকে কাজটি করতে উৎসাহিত করেছে।০৯:৩৯ ৩ আগস্ট ২০২৬
ঢাবিতে ছাত্রদল-শিবিরের হাতাহাতি
ঘটনার পর উভয় সংগঠন পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ছাত্রদলের দাবি, মূল অভিযোগ ধামাচাপা দিতে ছাত্রশিবির বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল।০৯:১০ ৩ আগস্ট ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৪ নিহত, আহত ১৮
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা ফিদা হুসেইন জানান, নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, আটজন বেসামরিক ব্যক্তি এবং একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী রয়েছেন।০৮:৪৩ ৩ আগস্ট ২০২৬
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ
বৈঠক শেষে জ্বালানিমন্ত্রী বলেন, দেশে গ্যাসের চাহিদা ক্রমাগত বাড়ছে। এ কারণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশ আগ্রহী। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।০৮:২০ ৩ আগস্ট ২০২৬
প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে তরুণদের পাশে থাকবে সরকার
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় এমআইএসটির শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।২১:৫৯ ২ আগস্ট ২০২৬
বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা যাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বেনজীর আহমেদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ সরকারও তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।২১:৪০ ২ আগস্ট ২০২৬
১০০ টাকার প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ এর ফল প্রকাশ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৫টি সিরিজের জন্য একই সাধারণ নম্বরের ভিত্তিতে একক পদ্ধতিতে এ ড্র অনুষ্ঠিত হয়েছে।২১:১৯ ২ আগস্ট ২০২৬
দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।২০:৫১ ২ আগস্ট ২০২৬
সৌদি জোটে যোগ দেওয়া ইরানবিরোধী কোনো পদক্ষেপ নয়: হুমায়ুন কবির
সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু হজ, ওমরাহ বা ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ নয়; বরং দুই দেশের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক গড়ে উঠছে।২০:২৩ ২ আগস্ট ২০২৬
জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।১৯:৫০ ২ আগস্ট ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার
এর আগে একই দিন দুপুরে বেনজীর আহমেদের জামিনের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, তাদের কাছে এ বিষয়ে কোনো দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে।১৯:০৮ ২ আগস্ট ২০২৬
তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী
এ সময় তিনি তসলিমা নাসরিনের হাতে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি তুলে দেন।১৮:৪১ ২ আগস্ট ২০২৬
দীর্ঘ লড়াইয়ের পর গণতন্ত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল
তিনি আইনশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, সব সময় একটি বিষয় মনে রাখতে হবে রুল অব ল এবং ইনসাফ। আমরা যদি এই দুটি বিষয় ধরে রাখতে পারি, তাহলে সমাজকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। দুর্ভাগ্যজনকভাবে বিগত সময়ে আমরা এসব থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলাম।১৮:১৬ ২ আগস্ট ২০২৬
























