স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৩ আগস্ট ২০২৬
আপডেট: ১০:১০, ৩ আগস্ট ২০২৬

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার বারকো

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার বারকো

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ইংল্যান্ডের ক্লাব চেলসি।

রবিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বারকোর সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ক্লাবটি।

২১ বছর বয়সী এই ফুটবলার ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন।

চেলসির সঙ্গে ২০৩৩ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন বারকো। ব্লুকো মালিকানাধীন চেলসি ও স্ট্রাসবুর্গের মধ্যে খেলোয়াড় বিনিময়ের ধারাবাহিকতায় সর্বশেষ এই স্থানান্তর সম্পন্ন হলো।

আরও পড়ু: টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

আগামী ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে বারকো চেলসির দলে যোগ দিচ্ছেন। প্রাক-মৌসুম প্রস্তুতির বাকি সময় তিনি নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়