News Bangladesh

গ্যাস সংকটে ৫ ইউরিয়া সার কারখানা বন্ধ

তীব্র গ্যাস সংকটে দেশের ৬টি সার কারখানার ৫টিরই উৎপাদন বন্ধ হয়ে গেছে, যার দৈনিক সক্ষমতা প্রায় ৭,১০০ টন। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়ায় সার সরবরাহ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

২১:১৮ ৬ মার্চ ২০২৬

নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা: ইরান

ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ শহরগুলো প্রকম্পিত হয়েছে এবং কুয়েত উপকূলে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিসংযোগ করা হয়েছে।

২০:৫৭ ৬ মার্চ ২০২৬

বাহরাইনে অ্যামাজন ডাটা সেন্টারে ড্রোন হামলার দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অ্যামাজনের একটি ডাটা সেন্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে তাদের কিছু স্থাপনায় হামলার কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

২০:১৭ ৬ মার্চ ২০২৬

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ ও সর্বোচ্চ ২০০০ টাকা নির্ধারণ করেছে বিসিবি। অনলাইনে টিকিট সংগ্রহ করে আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ দুপুর ২টা ১৫ মিনিট থেকে দর্শকরা মাঠে বসে এই হাই-ভোল্টেজ সিরিজ উপভোগ করতে পারবেন।

২০:০২ ৬ মার্চ ২০২৬

‘সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’

দুর্নীতি মোকাবিলা ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ইফতারে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।

১৯:৫১ ৬ মার্চ ২০২৬

তেলের দামের চেয়ে সামরিক অভিযানই বেশি গুরুত্বপূর্ণ: ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও ইরান অভিযানকেই বড় অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, তেলের দাম বৃদ্ধির চেয়ে সামরিক লক্ষ্য পূরণ ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

১৯:২৫ ৬ মার্চ ২০২৬

ইরানি নাবিকদের নিরাপদ আশ্রয় দিলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা কলম্বো বন্দরের কাছে নোঙর করা ইরানি যুদ্ধজাহাজের ২০৮ নাবিককে নিরাপদে তীরে আনে। মানবিক পদক্ষেপ হিসেবে নাবিকদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করেছে দেশটি।

১৮:৪৬ ৬ মার্চ ২০২৬

জ্বালানি সংকট এড়াতে রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

বিশ্ববাজারে অস্থিরতার জেরে রবিবার থেকে দেশে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করতে এবং সরকারি নির্দেশনার ওপর আস্থা রাখতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে।

১৮:১১ ৬ মার্চ ২০২৬

‘আমরা উদারতা দেখিয়েছি, জামায়াতের উচিত তা গ্রহণ করা’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সংসদকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেপুটি স্পিকার ইস্যুতে সরকার যে রাজনৈতিক উদারতা দেখিয়েছে তা জামায়াতের ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। শুক্রবার গুলশানে দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও মনে করিয়ে দেন যে, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, বরং একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

১৭:৪৪ ৬ মার্চ ২০২৬

এফবিআইয়ের জালে আন্তর্জাতিক শিশু যৌনচক্রের হোতা বাংলাদেশি জোবাইদুল

আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্রের মূল হোতা বাংলাদেশি যুবক জোবাইদুল আমিনকে মালয়েশিয়া থেকে গ্রেফতার করেছে এফবিআই। ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশুদের শোষণ ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগে তাকে বর্তমানে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়েছে।

১৭:১৫ ৬ মার্চ ২০২৬

ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জাল টাকা, আটক ২

ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকাসহ মাইলস্টোন কলেজের সদ্য এইচএসসি পাশ দুই শিক্ষার্থীকে আটক করেছে র‍্যাব-৩। আটককৃতরা পড়াশোনার পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির আড়ালে আসন্ন ঈদে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এই কারবার চালাচ্ছিল।

১৬:৩৩ ৬ মার্চ ২০২৬

দেশে ১১-২৮ দিনের জ্বালানি মজুত: সাশ্রয়ী নীতিতে ঝুঁকছে সরকার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা দেখা দিলেও দেশে বর্তমানে ১১ থেকে ২৮ দিনের ডিজেল-অকটেন মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতিমধ্যে তেলের রেশন ব্যবস্থা ও কঠোর সাশ্রয়ী নীতি গ্রহণসহ বিকল্প উৎস থেকে আমদানির তৎপরতা শুরু করেছে।

১৫:৫৯ ৬ মার্চ ২০২৬

ফেব্রুয়ারিতে সড়কে প্রাণ গেল ৪৪৭ জনের

প্রতিবেদনে বলা হয়েছে, সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ৬টি দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৫ জন আহত হন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।

১৫:৫৫ ৬ মার্চ ২০২৬

গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন বন্ধ

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ২ হাজার ৮৪০ মেট্রিক টন সার উৎপাদন সক্ষমতাসম্পন্ন এই কারখানাটি শতভাগ উৎপাদন ক্ষমতায় চালু ছিল। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছে। সার উৎপাদনের পুরো প্রক্রিয়াটিই গ্যাসনির্ভর হওয়ায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকলে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয় না।

১৫:৩৩ ৬ মার্চ ২০২৬

জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীতে বাসের আগাম টিকিট বিক্রি বন্ধ

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কায় রাজধানীর অধিকাংশ কাউন্টারে ঈদের আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। এই সুযোগে কিছু পরিবহন বাড়তি ভাড়া আদায় করায় ঘরমুখো সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

১৫:১৩ ৬ মার্চ ২০২৬

চ্যাটজিপিটি ছাড়ছে ২৫ লাখের বেশি ব্যবহারকারী

এই চুক্তিকে কেন্দ্র করে একটি ওয়েবসাইট ব্যবহারকারীদের চ্যাটজিপিটি বয়কট করার আহ্বান জানায়। তাদের দাবি, সামাজিক মাধ্যমে শেয়ার ও অ্যাপ ব্যবহারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইতোমধ্যে ২৫ লাখের বেশি মানুষ সেবা ত্যাগের ঘোষণা দিয়েছেন। ওয়েবসাইটটি জানায়, তারা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে একত্র করে এই প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা করছে।

১৫:১১ ৬ মার্চ ২০২৬

সংসদীয় দক্ষতা বাড়াতে বিএনপির ২ দিনের বিশেষ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৪:৫৩ ৬ মার্চ ২০২৬

রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, দাম বেড়েছে ব্রয়লার মুরগির

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, বর্তমানে তা ২৩০ টাকা ছাড়িয়ে গেছে। মুরগির এই হঠাৎ দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন।

১৪:৪৩ ৬ মার্চ ২০২৬

তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

প্রেস সচিব জানান, আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর প্রতি বাংলাদেশের গভীর সংহতি প্রকাশ করেন। জবাবে ইউএই প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং আন্তরিক উদ্বেগ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

১৪:০১ ৬ মার্চ ২০২৬

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

বিমানবাহিনী সূত্রে জানা যায়, নিহত পাইলটরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর। বিমানটি আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাডার থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার গহীন বনাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ হয়।

১৩:৩৭ ৬ মার্চ ২০২৬

নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যা হত্যার পর যুবকের আত্মহত্যা

জয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে সেখানে তিনি মারা যান।

১৩:০৩ ৬ মার্চ ২০২৬

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, একটি সত্যিকারের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর উন্নয়ন নিশ্চিত করতে হবে।

১২:৪০ ৬ মার্চ ২০২৬

৯৮তম অস্কারে প্রেজেন্টার হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া

এবারের আসরে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি প্রেজেন্টার হিসেবে দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোকে। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র ও গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি আয়রন ম্যান ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

১২:০৭ ৬ মার্চ ২০২৬

রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ

দগ্ধরা হলেন- রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) ও আবুল কালাম রুবেল (৩৫)।

১১:৪০ ৬ মার্চ ২০২৬