স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১০, ৩ আগস্ট ২০২৬

ঢাবিতে ছাত্রদল-শিবিরের হাতাহাতি

ঢাবিতে ছাত্রদল-শিবিরের হাতাহাতি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুই বহিরাগতকে ঘিরে ওঠা সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত নেতার হলের আসন (সিট) সাময়িকভাবে বাতিল করেছে হল প্রশাসন। একই সঙ্গে অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে তদন্ত কমিটির বৈঠক চলাকালে শহীদুল্লাহ হলের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার পর উভয় সংগঠন পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ছাত্রদলের দাবি, মূল অভিযোগ ধামাচাপা দিতে ছাত্রশিবির বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল।

এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থানরত দুই অতিথিকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।

ইব্রাহিম খলিলের রুমমেট দাবি করেছেন, কক্ষে অসংলগ্ন অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই দুই ব্যক্তি অভিযোগের বিষয়টি স্বীকার করেন। তবে এ দাবির স্বাধীন কোনো সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: শয়তানের ধোঁকায় পড়ে শুরু করেছিলাম, দেখে ফেলায় শেষ করতে পারিনি

ঘটনা জানাজানি হওয়ার পর হল প্রশাসন ইব্রাহিম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করে এবং ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়