ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৭, ১৪ জুন ২০২৬
আপডেট: ২১:০১, ১৪ জুন ২০২৬

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম দীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (১৪ জুন) বসিলা এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

রিভার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন পরিবারের সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হন দীপ মজুমদার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু

পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে গত ১৩ জুন তার মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়