‘ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি’, আক্ষেপ জুবায়েরের
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের আক্ষেপ করে বলেছেন, ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে তাকে দেখতে গেলে ডাকসুর ভিপি সাদিক কায়েমের কাছে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা এ বি জুবায়ের (যুবাইর বিন নেছারী) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
ঘটনার পর তাদের উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়া হয়। এ সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ একদল বিক্ষুব্ধ লোক অবস্থান নেয় বলে জানা গেছে।
প্রায় এক ঘণ্টা পর জুবায়ের ও মুসাদ্দিককে শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: পড়ার টেবিলে বসেই স্ট্রোকে চবি শিক্ষার্থীর মৃত্যু
এ ঘটনায় ইসলামী ছাত্রশিবির অভিযোগ করেছে, হামলার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








