ঢাবির নতুন প্রক্টর ইসরাফিল রতন
ইসরাফিল রতন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে ১০ মে থেকে প্রচলিত শর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। এজন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি পাবেন। তবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করা যেতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ে বিধি-বিধান অনুসরণ করতে হবে। দায়িত্ব গ্রহণের পর যোগদানপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
এর আগে একই দিন দুপুরে ঢাবির সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন এবং উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








