নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ১১ জুন ২০২৬

দুই দশক পর বাজেট কেমন বাজেট নিয়ে আসছে বিএনপি সরকার

দুই দশক পর বাজেট কেমন বাজেট নিয়ে আসছে বিএনপি সরকার

ছবি: এআই জেনারেটেড

২০০৬–০৭ অর্থবছরে সবশেষ বাজেট উপস্থাপন করেছিল খালেদা জিয়া সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। হিসাব করলে ঠিক দুই দশক পর সংসদে বাজেট উপস্থান করার সুযোগ পেয়েছে দলটি। 

দলের দ্বিতীয় প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধিত্বকারী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত এ বাজেট বিএনপির দীর্ঘ রাজনৈতিক বিরতির পর সরকারে প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

২০ বছর আগের সেই বাজেটের পর টানা প্রায় দুই দশক ক্ষমতার বাইরে ছিল বিএনপি। এর মধ্যে ১৬ বছর আওয়ামী লীগ ও ১৭ মাসের একটি অন্তর্বর্তী সরকারের বাজেট দেখেছে দেশের মানুষ। দীর্ঘ বিরতির পর সরকার গঠন করে বিএনপি আজ (১১ জুন) আবার জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে।

এবার গুরুত্বপূর্ণ এ বাজেট উপস্থাপনের দায়িত্ব অভিজ্ঞ বিএনপি নেতা ও প্রবীণ অর্থনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরীর ওপর ন্যস্ত। এটি তার প্রথম বাজেট উপস্থাপন। ফলে তার জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ। এর আগে বিএনপির সবশেষ দুই ক্ষমতার মেয়াদে ১০টি বাজেটই উত্থাপন করেছিলেন দলটির প্রয়াত নেতা এম সাইফুর রহমান। ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ সালের দুই অর্থবছরের বাজেটও উত্থাপন করেছিলেন তিনি।

আরও পড়ুন: এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা: ব্যাখ্যা দিলেন স্বরাষ্টমন্ত্রী

রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে দলটি পেয়েছে একটি নাজুক অর্থনীতি, যেখানে দুর্বল ব্যাংকিং খাত, স্থবির বিনিয়োগ, ক্রমবর্ধমান দারিদ্র্য ও বেকারত্ব, নেতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি এবং যুদ্ধ ও সংঘাতজনিত বৈশ্বিক চাপ অর্থনীতিকে আরও জটিল করে তুলেছে।

গুরুত্ব দেওয়া হয়েছিল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে নারী, যুবসমাজ ও গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করার কথা বলা হয়। নারীবিষয়ক মন্ত্রণালয় গঠন ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার মতো সংস্কারের বিষয়ও উল্লেখ ছিল। সঙ্গে ছিল প্রযুক্তি গ্রহণ ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আধুনিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের ধারণা।

বলা হয়েছিল-বিএনপি এমন সময়ে ক্ষমতায় এসেছে যখন দেশ অর্থনৈতিক সংকট ও অব্যবস্থাপনায় জর্জরিত ছিল। কিন্তু তারা প্রতিবারই সে পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পথে ফিরিয়ে এনেছে। বিএনপি শাসনামলে বাংলাদেশ ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে সম্ভাবনাময় অর্থনীতির দেশে পরিণত হয়েছে, এমন দাবি করা হয়েছিল বাজেট বক্তৃতায়।

সবার নজর এখন এই বাজেটের দিকে—এটি কি প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য একটি বিশ্বাসযোগ্য রূপরেখা দিতে পারবে?

এই প্রেক্ষাপটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সরকার।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়