আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৫, ৯ জুন ২০২৬

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির হরমুজগান ও কারমান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

বার্তাসংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সারগাজ এলাকার কাছে। ভূমিকম্পের কম্পনে আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

অন্যদিকে, ফিলিপাইনে সম্প্রতি আঘাত হানা শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন কয়েকশ মানুষ।

স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় অনেক মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করছিল।

শক্তিশালী এই ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: অভিযান স্থগিতের ঘোষণা তেহরানের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহ চিত্র দেখা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়