আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ১৩ জুন ২০২৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

আসামে ভারতীয় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের জোরহাটে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

শনিবার (১৩ জুন) জোরহাট বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি অবতরণের সময় বিমানঘাঁটির ভেতরেই আছড়ে পড়ে এবং তাতে আগুন লেগে যায়। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ভারতীয় বিমানবাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়নের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

আন্তোনভ এএন-৩২ বিমান ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন উড়োজাহাজ। বিশেষ করে দুর্গম ও উঁচু এলাকায় রসদ পরিবহন এবং সেনা সদস্য স্থানান্তরে এ ধরনের বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সর্বোচ্চ প্রায় ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম।

আরও পড়ুন: সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান: আব্বাস আরাগচি

উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই পাইলট নিহত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়