ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১১, ১৩ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ বাংলাদেশি হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ বাংলাদেশি হাজি

ছবি: সংগৃহীত

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। এদিকে এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১২ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হাজি দেশে ফিরেছেন।

বুলেটিনে জানানো হয়, সর্বশেষ ১১ জুন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭) মদিনায় মারা গেছেন। তার বাড়ি সিলেট সদরে।

এবার মৃত্যুবরণকারী ৫০ জন বাংলাদেশির মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৮ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: দুই বিয়ে হওয়া নারীর জান্নাতের সঙ্গী কোন স্বামী হবেন?

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন ছিলেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়