স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ১৫ জুন ২০২৬
আপডেট: ১০:৫৮, ১৫ জুন ২০২৬

আবারও বাড়লো সোনার দাম

আবারও বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা। 

এর আগে গত ১৩ জুন সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৩৬৫ টাকায় দাঁড়িয়েছে।

রুপার নতুন মূল্য হলো- ২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৪৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বৃদ্ধি এবং ২২ বার হ্রাস করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণার পর কমলো তেলের দাম

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন এবং স্থানীয় পর্যায়ে পিওর গোল্ডের দামের ওঠানামার প্রভাবেই দেশের স্বর্ণ ও রুপার বাজারে ঘন ঘন মূল্য সমন্বয় করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়