স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২১, ১৫ জুন ২০২৬
আপডেট: ১১:৪২, ১৫ জুন ২০২৬

দিল্লিতে প্রবেশে বাধার মুখে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লিতে প্রবেশে বাধার মুখে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

কূটনৈতিক পত্রের মাধ্যমে আগাম অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

রবিবার (১৪ জুন) বিকেলে ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে সন্ধ্যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ ও অপেক্ষার মুখে পড়েন। প্রায় আড়াই ঘণ্টা তাকে অপেক্ষায় রাখা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। এ বিষয়ে গত শুক্রবারই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।

তবে বিমানবন্দরে দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে থাকার পর তিনি দিল্লিতে প্রবেশ না করে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। সেখান থেকে সোমবার (১৬ জুন) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

ঘটনাটি নিয়ে ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলে আলোচনা চলছে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়