নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
ফাইল ছবি
নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রবিবার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি প্রদান করা হলো।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নরসিংদীতে নতুন মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
এ প্রসঙ্গে উল্লেখ করা হয়, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীতে তিনি নিজ জেলার জন্য একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেন।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব চূড়ান্তভাবে নাকচ
বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হলো নরসিংদী মেডিকেল কলেজ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








