কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল পৌনে ৯টায় তিনি রাজধানীর গুলশানের বাসা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উদ্দেশে বিমানযোগে রওনা দেন। এ সময় তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও সফরে রয়েছেন। সফর শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করবেন তিনি।
দিনব্যাপী সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সন্ধ্যায় সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।
আরও পড়ুন: দীর্ঘ দুই দশক পর আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
এ ছাড়া সফরকালে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন এবং পেকুয়া পৌরসভা ও প্রস্তাবিত মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








