স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ১৩ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ১৩ জুন ২০২৬

দীর্ঘ দুই দশক পর আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশক পর আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কক্সবাজারে তার প্রথম সরকারি সফর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শুক্রবার এ তথ্য জানান।

সফরসূচি অনুযায়ী, সকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। সন্ধ্যায় তিনি সুধী সমাবেশেও অংশ নেবেন।

এ ছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে পেকুয়া পৌরসভা ও প্রস্তাবিত মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে।

সফরের অন্যতম আলোচিত আয়োজন চকরিয়া বাস টার্মিনাল মাঠের জনসভা। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে কক্সবাজারের বাসিন্দারা এ সফরে বিভিন্ন উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ।

আরও পড়ুন: জ্বালানি খাতে ৫৬ হাজার কোটির বকেয়া: আইনি পথে সমাধানের ইঙ্গিত মন্ত্রীর

এ ছাড়া পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ ব্যবহার, শুঁটকি শিল্পের সুরক্ষা, কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহেশখালী-কক্সবাজার চ্যানেলে সেতু নির্মাণ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়