জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৭, ৯ জুন ২০২৬
আপডেট: ১০:২৭, ৯ জুন ২০২৬

রাজধানীর মৌচাকে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর মৌচাকে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিল্লাল হোসেন তালুকদার। ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ১০টায় ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাহসান কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রাতে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর এখনো কোনো মামলা দায়ের হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি একটি সালিশি বৈঠকে অংশ নিতে মৌচাকে যান। সেখানে সালিশ চলাকালে দুই পক্ষের বাগবিতণ্ডা ও সংঘর্ষের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়