টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
ছবি: সংগৃহীত
সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪, আহত ৮
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








