শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট, ভক্তদের উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাবনূরকে নিয়ে পূর্ণিমার এক আবেগঘন ফেসবুক পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রবিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও শেয়ার করেন পূর্ণিমা। ভিডিওটিতে দুই অভিনেত্রীকে আন্তরিক ও হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।
স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, দুই-তিন বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।
শাবনূরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পূর্ণিমা বলেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”
পূর্ণিমার এই পোস্টে ভক্তরাও শাবনূরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই জনপ্রিয় এই অভিনেত্রীকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: ভালো চরিত্রের জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে: তাপসী
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজ নিজ সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন। অতীতে তাদের নিয়ে নানা তুলনা ও প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও বাস্তব জীবনে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের সম্পর্ক বজায় রেখেছেন তারা। পূর্ণিমার সাম্প্রতিক পোস্ট সেই সম্পর্কেরই আরেকটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








