বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
ছবি: সংগৃহীত
আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।
শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরী জানান, ওইদিনই তাদের আকদ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ধুমধাম আয়োজনের মাধ্যমে পরবর্তী সময়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এবং সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হবে।
তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন চ্যানেল আইয়ের টকশো ‘টু দ্য পয়েন্ট’-এ এক বিতর্কিত ঘটনার পর আলোচনায় আসেন দীপ্তি চৌধুরী। ওই অনুষ্ঠানে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে দীপ্তি চৌধুরী নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন, যা তখন প্রশংসাও কুড়ায়।
আরও পড়ুন: মা হওয়ার সুখবর দিলেন বুবলী
বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠানে উপস্থাপনা করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








