ঢাকাসহ ১৬ জেলায় তাপপ্রবাহ, ৬০ কি.মি. বেগে ঝড়ের সতর্কতা
ছবি: সংগৃহীত
দেশের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। এর মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর মধ্যে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাগুলোতেও ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে।
আরও পড়ুন: মস্কো বৈঠকে সম্পর্ক জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-রাশিয়ার
একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








