সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ গ্রেফতার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে মায়ের নামের সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় মা খোদেজা বেগমকে (৬০) মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ ছেলে ফখরুল ইসলাম রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা আক্তার স্বপ্নাকে (৩০) গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সোমবার (৮ জুন) রাতে বাড়িতে কেউ না থাকার সুবাধে ছেলে রাজু ও তার স্ত্রী খোদেজা বেগম নিজ ঘরে খোদেজা বেগমকে মারধর করে গলায় কাপড় পেঁছিয়ে হত্যা চেষ্টা করেন।
খবর পেয়ে তার ছোট ছেলে রাকিব হোসেন এসে মাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে এ ঘটনায় সে বাদি হয়ে ভাই রাজু ও ভাবী স্বপ্নাকে আসামি করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেফতার করে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








