স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৬, ৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা।

প্রকল্পগুলোতে অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগে অনুমোদন পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা।

আরও পড়ুন: ঢাকাসহ ১৬ জেলায় তাপপ্রবাহ, ৬০ কি.মি. বেগে ঝড়ের সতর্কতা

আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণসহ আরও কয়েকটি বড় প্রকল্পও একনেক বৈঠকে উপস্থাপন করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়