স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪০, ২ আগস্ট ২০২৬
আপডেট: ২২:০০, ২ আগস্ট ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা যাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা যাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ চলছে। দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান হয়েছে এবং আমিরাত কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছে, যা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই অভিযুক্ত আসামি বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ সরকারও তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

আরও পড়ুন: সৌদি জোটে যোগ দেওয়া ইরানবিরোধী কোনো পদক্ষেপ নয়: হুমায়ুন কবির

তিনি আরও বলেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়