News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৬, ১০ মার্চ ২০২৬

ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেফতার

ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেফতার

ছবি: সংগৃহীত

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও-ছবি সামাজিকমাধ্যমে প্রচারের দায়ে বাংলাদেশিসহ ছয়জনকে গ্রেফতার করেছে বাহরাইনের আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানায় বাহরাইন নিউজ এজেন্সি।

জানা গেছে, বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর।  বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক।

বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে অধ্যাপক প্রভাত চন্দ্র

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতরা শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করে ভিডিও ক্লিপ প্রচার করছিল, যা নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়েছে, এসব ভিডিও ক্লিপ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে এবং নাগরিক ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টিতে ভূমিকা রেখেছে।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে সোপর্দ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়