ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত, দাবি ইরানি মিডিয়ার
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বলে দাবি করেছে ইরানের মিডিয়া। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার (৯ মার্চ) সর্বপ্রথম এই জল্পনা ছড়িয়ে দেয়।
তবে ফার্সি ভাষার সংবাদমাধ্যমটি নেতানিয়াহুর ওপর হামলা বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করেনি। এর পরিবর্তে তারা কয়েকটি পরিস্থিতিগত তথ্য তুলে ধরেছে।
এসব বিষয়ের মধ্যে রয়েছে, কয়েক দিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। ইসরায়েলি মিডিয়ায় নেতানিয়াহুর বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফর স্থগিতের খবর।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট নয়।
এক্সে পোস্টের দাবি অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নেতানিয়াহু নিহত হয়েছেন। এ সময় বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর, যিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেছেন কি-না তা নিশ্চিত নয়।
ইসরায়েলি কর্তৃপক্ষ এসব খবরকে যুদ্ধকালীন ‘অপপ্রচার’ বা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ হিসেবে উড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
এর আগে, ২ মার্চ ইরানি কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর দপ্তর ধ্বংস এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়াসহ একাধিক সংবাদমাধ্যম এই তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








