আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩২, ৫ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৩, ৫ আগস্ট ২০২৬

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৭, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৭, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

টানা ভারী বষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। দুর্যোগে দেশটির মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।

বুধবার (৫ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বন্যার পানিতে ডুবে আরও দুজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

স্থানীয় টেলিভিশনের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পানিতে তলিয়ে যাওয়া সড়ক পেরিয়ে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার করছেন সেনাসদস্যরা।

নুওয়ারা এলিয়া ও বাদুল্লাসহ শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো বর্ষা মৌসুমে ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকে। গত বছরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন এই দুর্যোগে অঞ্চলটি আবারও বিপর্যস্ত হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২২

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত জেলার শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়