তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮, ৫ আগস্ট ২০২৬

সামনে এলো আইফোন ১৮ প্রো ও আল্ট্রার সম্ভাব্য উন্মোচনের সময়

সামনে এলো আইফোন ১৮ প্রো ও আল্ট্রার সম্ভাব্য উন্মোচনের সময়

ছবি: সংগৃহীত

অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে আইফোন ১৮ প্রো ও আইফোন আল্ট্রা উন্মোচনের তারিখ ঘোষণা করেনি। তবে প্রতিষ্ঠানটির আগের বছরগুলোর লঞ্চ সূচি বিশ্লেষণ করলে সম্ভাব্য উন্মোচন, প্রি-অর্ডার ও বাজারে ছাড়ার সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, চলতি বছর নতুন আইফোন উন্মোচনের সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর। কারণ, অ্যাপল সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন আইফোন সিরিজ উন্মোচন করে। ২০১৫ সালেও একই ধরনের ক্যালেন্ডার মিল থাকায় ৯ সেপ্টেম্বরেই আইফোন ৬এস উন্মোচন করা হয়েছিল।

উন্মোচনের পর সাধারণত শুক্রবার থেকে প্রি-অর্ডার শুরু হয়। তবে ৯/১১ হামলার বার্ষিকী বিবেচনায় এবারও অ্যাপল সময়সূচিতে পরিবর্তন আনতে পারে। সে ক্ষেত্রে ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার এবং ১৮ সেপ্টেম্বর থেকে বাজারে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, যদি অ্যাপল ইভেন্টটি এক সপ্তাহ পিছিয়ে ১৫ সেপ্টেম্বর আয়োজন করে, তাহলে ১৮ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার এবং ২৫ সেপ্টেম্বর থেকে নতুন আইফোন ক্রেতাদের হাতে পৌঁছাতে পারে।

আরও পড়ুন: ভুল ই-মেইল পাঠানো ঠেকাতে জিমেইলে নতুন সতর্কবার্তা

তবে এসবই অ্যাপলের পূর্ববর্তী লঞ্চ সূচির ভিত্তিতে করা বিশ্লেষণ। আইফোন ১৮ প্রো ও আইফোন আল্ট্রা উন্মোচনের তারিখ, প্রি-অর্ডার এবং বিক্রি শুরুর সময় সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল। ফলে নিশ্চিত তথ্য জানতে প্রতিষ্ঠানটির ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়