চাকরি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২২, ৭ আগস্ট ২০২৬

১০০ জনকে চাকরি দেবে সাজেদা ফাউন্ডেশন

১০০ জনকে চাকরি দেবে সাজেদা ফাউন্ডেশন

ছবি: ইমেজবাজার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশন। মাইক্রোফাইনান্স (বিবর্তন) বিভাগে সিনিয়র ফিল্ড অফিসার পদে ১০০ জনকে নিয়োগ দেবে সংস্থাটি। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও  প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, মোবাইল বিল, বিমা, পারফরম্যান্স বোনাস, সপ্তাহে দুই দিন ছুটিসহ বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে। এই পদে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সাজেদা ফাউন্ডেশন

বিভাগ: মাইক্রোফাইনান্স (বিবর্তন)

পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার (বিবর্তন)

পদসংখ্যা: ১০০

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালনায় পারদর্শী হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে।

আগ্রহী নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

দায়িত্বসমূহ

এলাকাভিত্তিক জরিপের মাধ্যমে উপযুক্ত সদস্য নির্বাচন ও সম্ভাবনাময় আয়বর্ধনমূলক উদ্যোগ বা এন্টারপ্রাইজ চিহ্নিত করা।

যথাযথ মূল্যায়নের মাধ্যমে ঋণ বিতরণ ও সঞ্চয় আদায় করা।

সঞ্চয় ও ঋণ কর্মসূচির নিয়মাবলী সদস্যদের অবহিত করা এবং জামিনদারের গ্রহণযোগ্যতা ও ঠিকানার সত্যতা যাচাই করা।

সদস্যের তথ্য ফরম ও ঋণ চুক্তিপত্র সঠিকভাবে পূরণ করা এবং ফাইল হালনাগাদ রাখা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

প্রার্থীকে ভিডিও সিভি সাবমিট করতে উৎসাহিত করা হচ্ছে।

বয়সসীমা: ১৮-৩৬ বছর

বেতন: মাসিক ২৮,০০০ টাকা

অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, ইনস্যুরেন্স, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি এবং বছরে দুটি উৎসব বোনাস

কর্মস্থল: যেকোনো স্থান

আরও পড়ুন: চাকরি দেবে নগদ, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ প্রভিডেন্ট ফান্ড সুবিধা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১২ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়