জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৫, ৭ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৭, ৭ আগস্ট ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, সকালে কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।

আরও পড়ুন: শেরপুরে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়