বগুড়ায় বাসের চাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
ছবি: সংগৃহীত
বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের পাশে কাজের অপেক্ষায় কয়েকজন শ্রমিক দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সবুজবাগে কালভার্টের নিচে মিলল তরুণীর খণ্ডিত মরদেহ
দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








