News Bangladesh

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

ডা. শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, মির্জা আব্বাসকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন

১৯:২২ ১৪ মার্চ ২০২৬

লাভে আশায় আলু চাষ করে লোকসান নিয়ে ঘরে ফিরছে চাষিরা

চড়া দামে সার কিনে চাষ করলেও বাজারে আলুর দাম নিম্নমানের হওয়ায় উৎপাদন খরচের অর্ধেকও পায়নি চাষিরা।।উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজির খরচ দাঁড়াচ্ছে ৩০-৩২ টাকা

১৭:৫২ ১৪ মার্চ ২০২৬

দেশের ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন; রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান; ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন; রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী; কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা

১৭:২৪ ১৪ মার্চ ২০২৬

শ্রীকাইলে নতুন কূপ উদ্বোধন, ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে প্রতিদিন

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী হলে যেকোনো বৈশ্বিক সংকট মোকাবিলা করা সহজ হবে। বিগত সরকার বাপেক্সকে কার্যত পঙ্গু করে রেখেছিল, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। বর্তমান সরকার বাপেক্সের সক্ষমতা বাড়াতে ও প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়

১৬:২৩ ১৪ মার্চ ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আরও ২৪ ফ্লাইট বাতিল, মোট ৪৭৫

আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

১৬:০২ ১৪ মার্চ ২০২৬

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে। এরপর ঈদুল ফিতর-এর পর ২৯ মার্চ আবার সংসদের অধিবেশন শুরু হবে এবং এপ্রিল মাসজুড়ে তা চলবে।

১৫:৪০ ১৪ মার্চ ২০২৬

মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর 

গতকাল শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তার স্ত্রীসহ স্বজনেরা কারাগারে উপস্থিত ছিলেন

১৫:২৩ ১৪ মার্চ ২০২৬

 সময়মতো অফিসে না আসাও বড় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। অনেক ক্ষেত্রে ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১৫:২১ ১৪ মার্চ ২০২৬

চাকরি দেবে ব্যাংক এশিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মার্চ।

১৪:৫২ ১৪ মার্চ ২০২৬

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা

রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন; যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন

১৪:৩৬ ১৪ মার্চ ২০২৬

বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার বলেন, এবারের ঈদে টার্মিনালসহ মহানগরজুড়ে ব্যাপকসংখ্যক ডিবি, সোয়াট এবং ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দিষ্ট সময় ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।

১৪:২৬ ১৪ মার্চ ২০২৬

ঈদের আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে নির্দেশ শ্রমমন্ত্রীর

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বেইলি রোডে নিজ সরকারি বাসভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। সভার আয়োজন করা হয়েছিল আরএমজি ও নন-আরএমজি খাতে সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণের জন্য।

১৩:৪৩ ১৪ মার্চ ২০২৬

জার্মানিতে ৫০ হাজার কর্মী ছাঁটাই করবে ফক্সওয়াগেন

ফক্সওয়াগেনের বিশাল লোকসানের পেছনে বেশ কিছু কারণ দায়ী। যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বৃদ্ধি, চীনের বাজারে আধিপত্য কমা এবং চীনা ব্র্যান্ডের সঙ্গে তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠানটিকে চাপের মধ্যে ফেলেছে। এছাড়া ইলেকট্রিক গাড়ির বাজারে খাপ খাইয়ে নিতে গিয়ে বিশাল পুনর্গঠন ব্যয়ও মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এর আগে ইউনিয়নের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা থাকলেও এখন সেই সংখ্যা ৫০ হাজারে উন্নীত করা হয়েছে।

১৩:১৫ ১৪ মার্চ ২০২৬

দায়িত্বশীল নাগরিক হলে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, “এখানে এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, যাদের প্রতি কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ সম্মান দেখায়। জীবনের কঠিন মুহূর্তে তারা যাদের কাছ থেকে সঠিক পরামর্শ আশা করে এবং পায়।”

১২:৫১ ১৪ মার্চ ২০২৬

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬ জ্বালানি জাহাজ, আরও ৩ জাহাজ পথে

অন্যদিকে, এলপিজি জাহাজের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। মালয়েশিয়া ও ওমান থেকে আসা জাহাজগুলো ইতোমধ্যেই মোট ১৯,৩১৬ টন এলপিজি খালাস করেছে। আরও কয়েকটি এলপিজি ট্যাঙ্কারে খালাস প্রক্রিয়া মার্চের মাঝামাঝি শেষ হওয়ার কথা।

১২:২৫ ১৪ মার্চ ২০২৬

সোনার দাম কমে এখন প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার টাকা

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম- ২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

১১:৫২ ১৪ মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা।

১১:০৭ ১৪ মার্চ ২০২৬

‘ঈদ আনন্দ’ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটি ব্যান্ড স্পার্ক ও রুটস একসঙ্গে গান পরিবেশন করেছে। পাশাপাশি দুই ব্যান্ডের সদস্যরা জমিয়ে একটি ঈদ আড্ডায় অংশ নেন।

১০:৫৫ ১৪ মার্চ ২০২৬

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই

ক্রীড়াজীবন শেষে প্রশাসনিক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শামিমা সাত্তার মিমু। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন-এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও দায়িত্ব পালন করেন।

১০:২১ ১৪ মার্চ ২০২৬

ইরানের ‘ক্রাউন জুয়েল’ খারগ দ্বীপে মার্কিন হামলা

শনিবার ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা হামলা চালিয়েছে এবং ইরানের ‘ক্রাউন জুয়েল’ খারগ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

১০:০৭ ১৪ মার্চ ২০২৬

সোমবার শাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুরের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ ও সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পাউবোর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

০৯:৪৪ ১৪ মার্চ ২০২৬

ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

এ ছাড়া নির্ধারিত সূচি অনুযায়ী- ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট পাওয়া যাবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট পাওয়া যাবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট পাওয়া যাবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে ১৯ মার্চ।

০৯:২০ ১৪ মার্চ ২০২৬

হাদির খুনিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে যা জানালো ভারত

ভারতে গ্রেফতার শহিদ শরিফ ওসমান হাদির হত্যার দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বাংলাদেশ তাদের ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে, তবে দিল্লি সরাসরি কোনো মন্তব্য করেনি।

২২:০৫ ১৩ মার্চ ২০২৬

নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর নদ্দায় ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক লাইন থেকে সৃষ্ট এই আগুনে ব্রিজের নিচের রেস্তোরাঁসহ আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২১:৪৯ ১৩ মার্চ ২০২৬