ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) থেকে ঈদ ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন যাত্রীরা ২৪ মার্চের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া নির্ধারিত সূচি অনুযায়ী- ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট পাওয়া যাবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট পাওয়া যাবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট পাওয়া যাবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে ১৯ মার্চ।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের টিকিট সংগ্রহ সহজ করতে অঞ্চলভিত্তিক সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হচ্ছে।
আরও পড়ুন: হাদির খুনিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে যা জানালো ভারত
ঈদ সামনে রেখে অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের নির্ধারিত সময় মেনে আগে থেকেই প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








