স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১২, ৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:১২, ৮ আগস্ট ২০২৬

গুলশানে রেস্তোরাঁয় গোপন বৈঠক, আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

গুলশানে রেস্তোরাঁয় গোপন বৈঠক, আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলায় একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী গোপন বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, বৈঠক শেষে তাদের রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল।

আরও পড়ুন: কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান গুলশান থানার ওসি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়