র্যাবের নতুন ডিজি হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন
চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে১৩:৩৭ ১৬ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে খাল খননে অংশ নেন। স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা মনে করছেন, খালের পানির সমস্যা সমাধানে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।১৩:১৭ ১৬ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, দাম বাড়ানো হবে না: সেতুমন্ত্রী
তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। কেউ বেশি ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।১২:৫২ ১৬ মার্চ ২০২৬
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়
ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন জাতীয় ঈদগাহ ময়দানে।১২:২৭ ১৬ মার্চ ২০২৬
ইফতারে তরমুজ রাখার স্বাস্থ্য উপকারিতা
উচ্চ জলীয় উপাদানের কারণে তরমুজ রোজার দিনে হারানো তরল পূরণ করতে সাহায্য করে, পানিশূন্যতা রোধ করে এবং আপনাকে সতেজ রাখে। এতে ইফতারের পর ক্লান্তির হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়।১২:০৫ ১৬ মার্চ ২০২৬
দিনাজপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জানা গেছে, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিশেষ বুলেটপ্রুফ বাসে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে তিনি একযোগে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।১১:৪২ ১৬ মার্চ ২০২৬
নেতিবাচক খবর ছড়ালে লাইসেন্স বাতিল, ট্রাম্প প্রশাসনের হুমকি
কারের এই বক্তব্য সংবাদমাধ্যমের ওপর সরাসরি চাপ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। এর আগে কৌতুক অভিনেতা জিমি কিমেলের শো নিয়ে এবিসি চ্যানেলকে দেওয়া হুমকি এবং পরবর্তীতে শো সাময়িক বন্ধ হওয়ার ঘটনাও এই উদ্বেগকে আরও বাড়িয়েছে।১১:১৫ ১৬ মার্চ ২০২৬
৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় পিএসসির কঠোর নির্দেশনা
পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। এ পর্যায়ের লিখিত পরীক্ষায় মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।১০:৪৯ ১৬ মার্চ ২০২৬
অস্কারের ৯৮তম আসরে পুরস্কার পেলেন যারা
এ বছরের আসরে বিভিন্ন শাখায় সেরা শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। তিনি একে একে বিজয়ীদের নাম ঘোষণা করেন।১০:২৯ ১৬ মার্চ ২০২৬
ঢাকাসহ ১৫ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।০৯:৫৭ ১৬ মার্চ ২০২৬
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
এরপর গাজি ঘুরি ও আব্দুল সামাদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সেটি বড় জুটিতে রূপ নিতে পারেনি। ৩৯ বলে ২৯ রান করে ঘুরি এবং ৪৫ বলে ৩৪ রান করে আউট হন সামাদ।০৯:৩৭ ১৬ মার্চ ২০২৬
দেশব্যাপী ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জানা গেছে, দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেবেন তিনি।০৯:১৯ ১৬ মার্চ ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা জোরদার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতেদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।স২২:০২ ১৫ মার্চ ২০২৬
লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় একটি রাত। পবিত্র কুরআনুল করিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।২১:৪৩ ১৫ মার্চ ২০২৬
জ্বালানি তেলের মজুত যাচাইসহ ডিসিদের ৯ নির্দেশনা
প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো হলো- প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট প্রদান। ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিত করা। সব ধরনের গ্রাহকের (পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা। কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকলে তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব পুনরায় যাচাই করা। জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ করা। তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা। জ্বালানি তেলের পাচার বন্ধ করা। অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ঠেকাতে নজরদারি এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। জেলা পর্যায়ে সার্বিক নজরদারি বাড়ানো।২১:২৭ ১৫ মার্চ ২০২৬
ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দৈনন্দিন লেনদেনে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। নগদ অর্থ বহনের পরিবর্তে অনেকেই বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। এ বাস্তবতা বিবেচনায় ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে আগের নীতিমালা হালনাগাদ করে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।২০:৫৬ ১৫ মার্চ ২০২৬
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তার কথা হয়েছে। তারা জানিয়েছেন, ভ্রমণের সময় মির্জা আব্বাসের কোনো সমস্যা হয়নি এবং তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।২০:৩০ ১৫ মার্চ ২০২৬
সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি মাসে জ্বালানির যোগানে ১৭টি জাহাজের এলসি খোলা হয়। এর মধ্যে মাত্র ৪টির জ্বালানি দেশে পৌঁছেছে। এছাড়া ৬টি এলসির জ্বালানি এখনো অপেক্ষমাণ এবং ৭টি এলসির সরবরাহ নিশ্চিত হয়নি।২০:০১ ১৫ মার্চ ২০২৬
ডিএমপির ৬ এডিসি ও তিন এসিকে বদলি
আরেকটি আদেশে বদলি হয়েছেন- ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে, মিরপুর এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালী জোনে পদায়ন করা হয়েছে।১৯:৩৮ ১৫ মার্চ ২০২৬
বিজ্ঞাপনদাতাদের থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
মেটা জানিয়েছে, এত দিন এই অতিরিক্ত খরচ প্রতিষ্ঠানটি নিজেই বহন করছিল। তবে পরিবর্তিত বৈশ্বিক নিয়ন্ত্রক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপনদাতাদের থেকে ফি নেওয়া হবে।১৯:০৭ ১৫ মার্চ ২০২৬
১৪ দিনে রেমিট্যান্স এলো ২২০ কোটি ৫০ লাখ ডলার
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ২২.৬০ শতাংশ বৃদ্ধি দেখাচ্ছে।১৮:০২ ১৫ মার্চ ২০২৬
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে১৭:৫৫ ১৫ মার্চ ২০২৬
শাহজালালে আরও ২৩ ফ্লাইট বাতিল
রবিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত এয়ারওয়েজের দুইটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) দুইটি, গালফ এয়ার (বাহরাইন) দুইটি, কাতার এয়ারওয়েজ চারটি, এমিরেটস এয়ারলাইনস দুইটি, জাজিরা এয়ারওয়েজ চারটি, ফ্লাইদুবাই চারটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স দুইটি।১৭:৪৭ ১৫ মার্চ ২০২৬
এবারের মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি
এবার ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১ হাজার ৭৭১টি নতুন বই মেলার তথ্যকেন্দ্রে জমা হয়েছে। প্রকাশিত সকল বই তথ্যকেন্দ্রে জমা না হওয়ায় প্রকাশিত নতুন বইয়ের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। নিবন্ধনকৃত মোট মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা ২৫২টি১৭:৪১ ১৫ মার্চ ২০২৬
























