News Bangladesh

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান

এতে বলা হয়, যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা-এর ‘বীরদের রক্তের বদলা’ এবং ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। খতিব নিহত হওয়ার বিষয়েও একাধিক আন্তর্জাতিক মাধ্যমে প্রতিবেদন এসেছে।

০৮:২১ ২০ মার্চ ২০২৬

যুদ্ধের আতঙ্কে ম্লান মধ্যপ্রাচ্য প্রবাসীদের ঈদ

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আতঙ্কে প্রবাসীদের চিরচেনা ঈদের আনন্দ এবার ফিকে হয়ে গেছে। একদিকে যুদ্ধ ও যাতায়াত বিড়ম্বনায় দেশে ফেরার অনিশ্চয়তা, অন্যদিকে কর্মসংস্থান ও প্রাণহানির শঙ্কায় প্রবাসীদের পরিবারে বিরাজ করছে চরম উৎকণ্ঠা।

২১:৫৩ ১৯ মার্চ ২০২৬

৬ ঘণ্টায় দুই দফা কমলো সোনার দাম

এক দিনে দুই দফায় ১৫ হাজার টাকার বেশি কমে ২২ ক্যারেট সোনার ভরি ২,৪৬,৯২৭ টাকা নির্ধারণ করেছে বাজুস। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় আজ বিকেল পৌনে ৪টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

২০:৪৪ ১৯ মার্চ ২০২৬

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানিয়ে ধর্মমন্ত্রী নিশ্চিত করেন যে, আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

১৯:৩৯ ১৯ মার্চ ২০২৬

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ‘টোল’ আদায়ের পরিকল্পনা ইরানের

ইরান হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজে কর ও টোল আরোপের প্রস্তাব করছে, যা আন্তর্জাতিক তেল-গ্যাস বাজারে অস্থিরতার সৃষ্টি করতে পারে। যুদ্ধ শেষ হলে এই জলপথে ইরানের নতুন শাসন এবং শত্রুদের জন্য চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হবে।

১৯:৩০ ১৯ মার্চ ২০২৬

কাতারের গ্যাস স্থাপনায় ইরানের হামলায় ঝুঁকিতে বাংলাদেশসহ ৩ দেশ

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় বিদ্যুৎ ও শিল্পখাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

১৮:২২ ১৯ মার্চ ২০২৬

মার্কিন হামলার দায়ে আমিরাতের কাছে ইরানের বিশাল ক্ষতিপূরণ দাবি

ইরান মার্কিন ও ইসরায়েলের হামলার জন্য সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ তুলে বিশাল আর্থিক ও নৈতিক ক্ষতিপূরণ দাবি করেছে। জাতিসংঘে পাঠানো চিঠিতে ইরানের রাষ্ট্রদূত ইরাভানি এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

১৮:০২ ১৯ মার্চ ২০২৬

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি দুই দেশের জনগণের সুখ-শান্তি কামনা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

১৭:৪৩ ১৯ মার্চ ২০২৬

উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হেঁচকা টানে মুক্তা আক্তার রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। বৃহস্পতিবার ঢামেকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন; পুলিশ ঘটনার তদন্ত করছে।

১৭:৩১ ১৯ মার্চ ২০২৬

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, গুলশানের নিজ বাসভবনেই থাকছেন তিনি। তবে ঈদের নামাজ শেষে যমুনাতেই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

১৭:১৫ ১৯ মার্চ ২০২৬

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

পরকীয়া ও বিয়ের জেরে খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

১৬:৩২ ১৯ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আইএমওর বিশেষ বৈঠকে বাংলাদেশ

বাংলাদেশ আইএমও’র বিশেষ অধিবেশনে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সমুদ্রপথে নৌযান নিরাপত্তা নিশ্চিত ও বৈশ্বিক বাণিজ্য অবিচ্ছিন্ন রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।

১৬:১১ ১৯ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে ১৮ লাখ টাকা জামানত বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্র ৫০টি দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড বাধ্যতামূলক করেছে, যা ২ এপ্রিল থেকে কার্যকর হবে। ওভারস্টে ঠেকাতে চালু এই নিয়মে শর্ত মেনে দেশে ফিরলে জমা অর্থ ফেরত দেওয়া হবে।

১৫:৫২ ১৯ মার্চ ২০২৬

নেতারা কে কোথায় ঈদ করবেন?

দীর্ঘ ১৭ বছর পর মুক্ত পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিকাংশ মন্ত্রী-এমপি ও বিএনপি নেতা নিজ নিজ এলাকায় তৃণমূলের সঙ্গে ঈদ করলেও শীর্ষ পর্যায়ের অনেকে ঢাকাতেই অবস্থান করবেন।

১৫:৩২ ১৯ মার্চ ২০২৬

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচলের উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দুর্ঘটনাস্থল দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করবে এবং একই সঙ্গে মেরামতকাজ অব্যাহত থাকবে। ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনার জন্য তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

১৪:৫৫ ১৯ মার্চ ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হচ্ছে। ঈদগাহের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

১৪:১৬ ১৯ মার্চ ২০২৬

গ্ল্যামারের চেয়ে চরিত্রকেই প্রাধান্য দেন ঋতুপর্ণা

‘আলো’ থেকে ‘রাজকাহিনী’ বিভিন্ন ছবিতে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরেছেন তিনি। ‘কর্পূর’ ছবিতে তাকে দেখা যাবে এক দৃঢ়চেতা কলেজশিক্ষিকার চরিত্রে। সেখানে বাহ্যিক সাজসজ্জার চেয়ে ব্যক্তিত্ব ও উপস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

১৩:৩২ ১৯ মার্চ ২০২৬

চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

তবে নিউক্যাসল লড়াই থেকে সরে যায়নি। ২৮ মিনিটে আবারও গোল করে সমতা ফেরান এলাঙ্গা। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ফাউলের শিকার হন রাফিনিয়া। কিয়েরন ট্রিপিয়ারের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।

১৩:০১ ১৯ মার্চ ২০২৬

ইরানের ওপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বৈঠক থেকে দেওয়া বার্তা ইরান গুরুত্বসহকারে নেবে। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত তাদের কর্মকাণ্ড পুনর্বিবেচনা করে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের আহ্বান জানান।

১২:১৯ ১৯ মার্চ ২০২৬

ঈদের আগে সোনার দাম কমল, ভরিতে কমেছে ৭,৬৪০ টাকা

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

১০:৫৯ ১৯ মার্চ ২০২৬

সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত

এদিকে, উত্তরের এই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন ট্রেন দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে যাত্রীরা হেঁটে দুর্ঘটনাকবলিত এলাকা পার হয়ে অন্য একটি ট্রেনে উঠে নিজেদের গন্তব্যে রওনা দিচ্ছেন।

১০:৫১ ১৯ মার্চ ২০২৬

ঈদের জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা

নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। ছাতা বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

১০:০৮ ১৯ মার্চ ২০২৬

আজ খোলা থাকছে ব্যাংকের যেসব শাখা

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময়ে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি থাকবে।

০৯:২৫ ১৯ মার্চ ২০২৬

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আরও একদিন রোজা পালন করা হবে।

০৮:৫৬ ১৯ মার্চ ২০২৬