News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১২:২০, ১৯ মার্চ ২০২৬

ইরানের ওপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ওপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরানের ওপর থেকে অবশিষ্ট যে আস্থা ছিল, তা পুরোপুরি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রিন্স ফয়সাল বলেন, ইরানের প্রতি সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর যে সামান্য বিশ্বাস ছিল, সাম্প্রতিক হামলার পর তা আর অবশিষ্ট নেই। তার ভাষায়, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ছিল “মধ্যযুগীয়” আচরণের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ইরানের কর্মকাণ্ডের প্রকৃতি আরও স্পষ্ট করে দিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বৈঠক থেকে দেওয়া বার্তা ইরান গুরুত্বসহকারে নেবে। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত তাদের কর্মকাণ্ড পুনর্বিবেচনা করে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের আহ্বান জানান।

আরও পড়ুন: গোয়েন্দামন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল ইরান

প্রিন্স ফয়সাল আরও বলেন, ইরানের আগ্রাসনের প্রতি সৌদি আরবের ধৈর্যেরও একটি সীমা রয়েছে। তার এই মন্তব্যকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়