News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৩, ১৯ মার্চ ২০২৬

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক বিশেষ চিঠিতে নরেন্দ্র মোদি লিখেন, মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই। 

চিঠিতে তিনি দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদি তার বার্তায় রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় অতিবাহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, ঈদুল ফিতরের এই উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। ভারতের প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সম্প্রীতি কামনা করে প্রার্থনা করেন।

চিঠির সমাপ্তিতে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তার সর্বোচ্চ সম্মানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের শীর্ষ নেতার এই শুভেচ্ছা বিনিময় প্রতিবেশী দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা ও পারস্পরিক শ্রদ্ধারই প্রতিফলন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়