চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। পরদিন শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আরও একদিন রোজা পালন করা হবে।
গালফ নিউজ জানায়, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)। একই সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশও।
আরও পড়ুন: ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। সে হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদ হতে পারে। তবে বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








