জুলাই স্মরণে আজ বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রক্তাক্ত জুলাই: ১৭ বছরের অনিবার্য সংগ্রামের রক্তঝরা জুলাই শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরা অংশ নেবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন মিত্র রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, থাকছেন সাকিব আল হাসান
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করছে। ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরসহ সারা দেশে মাসব্যাপী নানা কর্মসূচি চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








