স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৭, ৪ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৫৮, ৪ আগস্ট ২০২৬

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বুধবার (৫ আগস্ট) সকালে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পরদিন ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, উদ্বোধনের পর জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জাদুঘরটিকে আরও সমৃদ্ধ ও তথ্যসমৃদ্ধ করে তোলা হবে।

এদিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত প্রবেশমূল্য দিয়ে জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

আরও পড়ুন: ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী: প্রতিমন্ত্রী নুর

তিনি জানান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়