স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ১ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩৪, ১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন বিশেষ দূত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন বিশেষ দূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজ নেন।

 এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

আরও পড়ুন: আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। কূটনৈতিক সূত্রগুলোর মতে, তার এ সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক সংলাপের অংশ। সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা অব্যাহত থাকবে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়