খলিলুর রহমানকে ৫ বক্স আম উপহার পাঠালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
শুভেচ্ছা ও সৌজন্যের নিদর্শন হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পাঁচ বক্স আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
কূটনৈতিক নোটে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য এ আম পাঠিয়েছেন।
আরও পড়ুন: নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
উপহারটি যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের সহযোগিতা চেয়েছে পাকিস্তান হাইকমিশন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








