খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৫, ১ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:১৭, ১ আগস্ট ২০২৬

খুলনায় ট্রাকচাপায় নিহত ৩

খুলনায় ট্রাকচাপায় নিহত ৩

ছবি: সংগৃহীত

খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী, কন্যা ও শ্যালিকা। দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলে করে খুলনা থেকে কালিয়ায় ফিরছিলেন।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশু খুলনা থেকে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেলচালক শেখ শিহাব শারীরিকভাবে সুস্থ রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে নিখোঁজ ১৩, উদ্ধার ১৮

একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে উথলী গ্রামসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়