স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ৩১ জুলাই ২০২৬

৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন জোটের

৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন জোটের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন এবং মহাসমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে হবিগঞ্জে জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় ১০ দলীয় জোট।

সভায় সভাপতিত্ব করেন ১০ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এতে এলডিপি, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ (বিডিপি) জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

আরও পড়ুন: সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

বৈঠকে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জোটের পরবর্তী কর্মসূচি আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়