News Bangladesh

৫ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা

বাংলাদেশ ব্যাংক পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে। ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্পদ–দায় সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তর প্রক্রিয়া আর কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে।

১৭:২৮ ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো-ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে গানম্যান

হাদির হত্যার পর নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকরাও অন্তর্ভুক্ত।

১৭:১৭ ২২ ডিসেম্বর ২০২৫

১৭ বছর পর দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন। নির্বাচনী সময়ে তিনি নির্বাচন কমিশনের অফিসে ভোটার আইডি ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করবেন।

১৭:০০ ২২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা

শহীদ শরিফ হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে নতুন ৩ দফা ঘোষণা ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, আন্তর্জাতিক তদন্ত সংস্থা অন্তর্ভুক্তি এবং দোষীদের জনগণের সামনে দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছে।

১৬:২৬ ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় ১৭ জন গ্রেপ্তার, ৩১ জন শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা ও অভিযান অব্যাহত রেখেছে।

১৬:০৬ ২২ ডিসেম্বর ২০২৫

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। নকল ও অনিয়ম রোধে পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধসহ কড়া নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১৫:৪৩ ২২ ডিসেম্বর ২০২৫

সংবাদপত্রে হামলা: জানুয়ারিতে সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের ওপর হামলাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, `এখন রুখে দাঁড়ানোর সময় এসেছে। কেবল মানববন্ধন বা সংহতি প্রকাশ নয়

১৫:৪৩ ২২ ডিসেম্বর ২০২৫

৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘বাংলাদেশের জনগণ শুধু রক্ত দিয়ে যাবে সেটা শেষ। এখন থেকে রক্ত দেব না। যারা আমার ভাইকে হত্যা করছে, তাদের বের করার দায়িত্ব পালন করতে না পারলে বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে

১৫:৩১ ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৫০০ জনকে আসামি করে মামলা

ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে তারা কার্যালয়ের ফটকের কাচ ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়

১৫:২৪ ২২ ডিসেম্বর ২০২৫

‘হাদি হত্যার প্রধান আসামির অবস্থান নিশ্চিত নয়, অভিযান অব্যাহত’

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই, তবে মূল হোতা ফয়সালকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ফয়সালকে গ্রেফতারে অভিযান জোরদার করেছে এবং তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।

১৫:০৫ ২২ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা আরও উন্নত হবে: সিইসি

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত ঘনিয়ে আসবে ভয় তত কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

১৫:০০ ২২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধিআসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।

১৪:৩৯ ২২ ডিসেম্বর ২০২৫

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, এখানে খুব বেশি কথা বলার কিছু নেই। আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়—আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার—সবকিছুতেই আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপরও আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, আর আজ সেই জায়গাটিতেই আঘাত করা হয়েছে।

১৪:১৯ ২২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব

পোস্টে শফিকুল আলম লেখেন, গত দুই দিনে তিনি তিনটি জানাজায় অংশ নিয়েছেন। এর মধ্যে শরিফ ওসমান হাদি ছিলেন একজন তরুণ বীর, যিনি রাজনীতিতে ‘ইনসাফ’ বা ন্যায়ের এক সাহসী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার জানাজায় লক্ষাধিক মানুষ অংশ নেয়, যা প্রমাণ করে তিনি কীভাবে মানুষের হৃদয় জয় করেছিলেন। তার তেজোদীপ্ত ও বাগ্মী ভাষণ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তার নিঃস্বার্থ কর্মতৎপরতা অধিকার আদায়ের আন্দোলনে নতুন দিকনির্দেশনা দেবে বলে উল্লেখ করেন তিনি।

১৩:৫৩ ২২ ডিসেম্বর ২০২৫

খুলনায় এনসিপির শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব গুলিবিদ্ধ

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল জানান, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

১৩:৩০ ২২ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে সংবর্ধনায় ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ

দলীয় নেতারা বলেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় দেশবাসী অধীর আগ্রহে রয়েছে। আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছে বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

১৩:১০ ২২ ডিসেম্বর ২০২৫

সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন 

ওই দিন বহুল আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ে তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

১২:৪৫ ২২ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। উদ্ধারকর্মীরা ৩৪ জনকে জীবিত উদ্ধার করে সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

১২:২৩ ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রবিবার(২১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছে, সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। একইভাবে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা তিনজনকেও ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

১১:৫০ ২২ ডিসেম্বর ২০২৫

‘যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে’

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

১১:২০ ২২ ডিসেম্বর ২০২৫

ভুয়া এআই সিনেমা ট্রেলারের অভিযোগে দুটি ইউটিউব চ্যানেল স্থায়ীভাবে নিষিদ্ধ

বিনোদনবিষয়ক ওয়েবসাইট ডেডলাইন ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল দুটি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ও ধারাবাহিকের ট্রেলারে নিয়মিতভাবে অফিশিয়াল ফুটেজের সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করত। ভিডিওগুলো এমনভাবে সম্পাদিত হতো, যা বাস্তব মনে হওয়ায় দর্শক বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করত।

১০:৫০ ২২ ডিসেম্বর ২০২৫

এক দশক পর বিচ্ছেদের কথা প্রকাশ করলেন আফসান আরা বিন্দু

বিচ্ছেদের কারণ সম্পর্কে অভিনেত্রী বলেন, “আলাদা হওয়ার জন্য সব সময় বড় কোনো ঘটনা লাগে না। অনেক সময় ব্যক্তিগত অনুভূতি আর পরিস্থিতিই মানুষকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করে।”

১০:২৬ ২২ ডিসেম্বর ২০২৫

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক প্রজাপতি

তিনি বলেন, “আমরা আমজনতার দল হিসেবে প্রজাপতি মার্কায় নির্বাচনে যাচ্ছি। কারও সঙ্গে জোট করবো না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে ৩০০ আসনে লড়াই করবো। আমরা অনেক পিছিয়ে গেছি- আরও আগে নিবন্ধন পেলে ভালো হতো। তবুও ৩০০ আসনে প্রার্থী দেবো, কোনো জোট করবো না। সবাই দোয়া করবেন, যেন দেশের সঙ্গে সৎভাবে কাজ করতে পারি।”

১০:০৭ ২২ ডিসেম্বর ২০২৫

আইএল টি-টোয়েন্টিতে কাটার ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন মোস্তাফিজ

ইনিংসের ১৪তম ওভারে বল হাতে ফিরে মোস্তাফিজ পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তখন গালফ জায়ান্টসের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান। ওই ওভারে মাত্র চার বলের ব্যবধানে তিন উইকেট তুলে নেন তিনি। প্রথমে জেমস ভিন্সকে উইকেটকিপারের হাতে ক্যাচ করান। এরপর অফ-কাটারে বোল্ড হয়ে যান ফর্মে থাকা আজমতউল্লাহ ওমরজাই। পরের ডেলিভারিতে ব্যাটের কানায় বল লাগিয়ে শন ডিকসনকেও ফিরিয়ে দেন সাজঘরে।

০৯:৪৫ ২২ ডিসেম্বর ২০২৫