News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৬, ২২ ডিসেম্বর ২০২৫

এক দশক পর বিচ্ছেদের কথা প্রকাশ করলেন আফসান আরা বিন্দু

এক দশক পর বিচ্ছেদের কথা প্রকাশ করলেন আফসান আরা বিন্দু

আফসান আরা বিন্দু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী আফসান আরা বিন্দু সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবনের একটি অজানা অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো তিনি জানান, তার বিবাহিত জীবন এখন অতীত। ২০২২ সালে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।

২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিন্দু। তবে ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। সম্প্রতি একটি পডকাস্টে এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার সংসারের জার্নি খুবই ছোট ছিল। এর মাঝখানে ছিল দীর্ঘ এক সেপারেশন।”

বিন্দু জানান, বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে না বলায় এখনো অনেকেই তাকে বিবাহিত মনে করেন। তিনি বলেন, “অনেকে হয়তো অস্বস্তির কারণে এ নিয়ে প্রশ্ন করেননি। কিন্তু বাস্তবতা হলো, আমি এখন বিবাহিত নই।”

বিচ্ছেদের কারণ সম্পর্কে অভিনেত্রী বলেন, “আলাদা হওয়ার জন্য সব সময় বড় কোনো ঘটনা লাগে না। অনেক সময় ব্যক্তিগত অনুভূতি আর পরিস্থিতিই মানুষকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করে।”

আরও পড়ুন: নতুন লুকে ছোট পর্দার কেয়া পায়েল

এদিকে, বর্তমানে কাজের মাধ্যমে আবারও আলোচনায় রয়েছেন আফসান আরা বিন্দু। সম্প্রতি তাকে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ অভিনয় করতে দেখা গেছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়