দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
ফাইল ছবি
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাসের প্রেক্ষিতে এই সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবশেষ নির্ধারিত দর অনুযায়ী, আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। আজ থেকে কার্যকর হওয়া এই নতুন দামে ভরিতে স্বর্ণের দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা এবং রুপার দাম কমেছে ৩৫০ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ১৯ মার্চ সকালে বাজুস সোনার দাম সমন্বয় করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছিল, যা সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম তখন ছিল ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
আরও পড়ুন: ৬ ঘণ্টায় দুই দফা কমলো সোনার দাম
চলতি বছর দেশে সোনার দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ দফায় দাম বৃদ্ধি এবং ১৯ দফায় দাম কমানো হয়েছে। ২০২৫ সালে সোনার দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।
২৪ মার্চের সমন্বয়ের সঙ্গে সঙ্গে দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছর রুপার দাম ২৯ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ দফায় দাম বৃদ্ধি এবং ১৩ দফায় দাম কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ১০ বার দাম বৃদ্ধি এবং মাত্র ৩ বার দাম কমানো হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/পলি








