News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১২:০৪, ২২ মার্চ ২০২৬

কুমিল্লার দুর্ঘটনার ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লার দুর্ঘটনার ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার  (২২ মার্চ) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছে দুর্ঘটনাকবলিত ঢাকা মেইল ট্রেনকে উদ্ধার করে। একই সঙ্গে রেললাইনে আটকে থাকা বাসটিও সরিয়ে নেওয়া হয়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন-এর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। দুর্ঘটনার পর থেকেই চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয় বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়